শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
  • 194 Time View

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় কমিটির আমন্ত্রণে লক্ষ্মীপুর জেলা বাজুস কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বাজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন-এর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) ঢাকার বাজুস কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একই দিনে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং-এর নেতৃবৃন্দের সঙ্গে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
সভায় লক্ষ্মীপুর জেলা বাজুস কমিটির সভাপতি সমীর কর্মকার-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জুলাশ কুরি ও সহদেব কুরি, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ কুরি ও ভাষান কর্মকার, কার্যনির্বাহী সদস্য হরিহর পাল, সবুজ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন বলেন, জুয়েলারি শিল্পের টেকসই উন্নয়নে জেলা পর্যায়ের কমিটিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজুস সবসময় সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কেন্দ্র ও জেলার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।
এসময় লক্ষ্মীপুর জেলা বাজুস কমিটির সভাপতি সমীর কর্মকার বলেন, কেন্দ্রীয় কমিটির সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। লক্ষ্মীপুর জেলার জুয়েলারি ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
সভায় জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, জেলা পর্যায়ে মনিটরিং কার্যক্রম জোরদারসহ সাংগঠনিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সভা শেষে অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares