শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে স্বামীর সঙ্গে বিরোধের জের স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ২৪, ২০১৯
  • 557 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে দোয়ালিয়া গ্রামের এক গহবধূকে (২৫) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার  পুলিশ দোয়ালিয়া গ্রামের একটি বাড়ি ঘেরাও করে তাদের ধরে। তারা হলেন, ওই গ্রামের মোস্তফার ছেলে সাইফুল ও রুদ্রুপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে বাবু। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুইজনসহ মোট তিনজন ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে অভিযুক্ত হারুন, সাইফুল ও বাবুর সঙ্গে ওই গৃহবধূর স্বামীর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে মারধর করে। পরে অভিযুক্তরা তাকে (গৃহবধূকে) একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বলেন, ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০/৭০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares