শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২৭, ২০১৯
  • 386 Time View

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী আব্দুল মন্নান ।
এনিয়ে সোমবার সকালে স্থানীয় আওয়ামীলীগ নেতা ঠিকাদার আব্দুল মন্নান লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জেলা শ্রমিকলীগের আহবায়ক ও অপর আরেক ঠিকাদার মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, আশ্রাফুল আলমসহ ২০ জনের বিরুদ্ধে প্রতারণা, অস্ত্র ঠেকিয়ে জোর পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, তাকে মারধরের অভিযোগ ও বিভিন্ন নির্মাণ সামগ্রী দেয়ার নামে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে তা না দেয়ার অভিযোগ করেন। একই সঙ্গে তাহের পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন আওয়ামীলীগ নেতা মান্নান। এ ব্যাপারে সদর থানায় গত ২৫ মে একটি অভিযোগ (এসডি আর ৮০৩) করা হয় বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর উত্তম কুমার, আবুল খায়ের স্বপন, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির আল মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares