শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে ছোট ভাইয়ের দা’য়ের কোপে বড় ভাই খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ২৮, ২০১৯
  • 497 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর পশ্চিম মাইজদী এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই মো. মিজানের দায়ের কোপে বড় ভাই মাহে আলম (৪৫) নিহত হয়েছেন। সোমবার (২৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাহে আলম পশ্চিম মাইজদী এলাকার ওলি উল্যার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

মঙ্গলবার (২৮ মে) সকালে সুধারাম থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে সোমবার দুপুরে নিজেদের বাড়িতে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে নাইট গার্ড মো. মিজান ও তার বড় ভাই অটোরিকশা চালক মাহে আলম। এক পর্যায়ে ছোট ভাই মিজান উত্তেজিত হয়ে একটি ধারাল দা দিয়ে মাহে আলমকে কুপিয়ে জখম করে।

পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাতে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে মাহে আলম খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares