শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে নানা আয়োজনে বিজয় টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ৩১, ২০১৯
  • 669 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকালে জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলনের উদ্যোগে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা, ইফতার পার্টি ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালে একটি বর্ণাঢ্য র‌্যালি চন্দ্রগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। পরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শামছু উদ্দিন পাটোয়ারী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াছিন আরাফাত, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী মো. আশিকুল ইসলাম, স্থানীয় দৈনিক মুক্তবাঙালি পত্রিকার সম্পাদক কামালুর রহিম সমর, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, নিরাপদ সড়ক চাই চন্দ্রগঞ্জ শাখার সদস্য সচিব বাবুল হোসেন, থানা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক সমীর কর্মকার, মান্দারী বাজার বণিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, সাবেক ছাত্রনেতা আবদুর রাজ্জাক রিংকু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আবু তালেব ও রিয়াজ হোসেন জয়, কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভূঁইয়াসহ আরো অনেকে।

পরে ইফতার, দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে বিজয় টিভি ও গণমাধ্যমকর্মীদের সাফল্য কামনা করা হয়। এরআগে কেক কেটে বিজয় টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares