শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক

বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
  • 154 Time View

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৭১ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান (মিজান ভাই) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক সুমন ভৌমিক।
নবনির্বাচিত এই কমিটির মাধ্যমে নোয়াখালীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও অধিকার রক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি মিজানুর রহমান বলেন, টিভি সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

সাধারণ সম্পাদক সুমন ভৌমিক বলেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বে সংগঠনটি আরও এগিয়ে যাবে।নোয়াখালী জেলার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন সাংবাদিক ফোরাম নোয়াখালীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক নির্বাচিত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে জেলা শহর মাইজদীর একটি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিদায়ী কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরবর্তীতে বাংলা ভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক নুরুল আমিনের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি: মোতাসিম বিল্লাহ সবুজ (যমুনা টিভি) ও ফয়জুল ইসলাম জাহান (এটিএন নিউজ), সহ-সাধারণ সম্পাদক: ইয়াকুব নবী ইমন (বাংলা টিভি),
কোষাধ্যক্ষ: আলা উদ্দিন শিবলু (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক: খায়রুল আনাম রিফাত (দিপ্ত টিভি), প্রকাশনা ও সাহিত্য সম্পাদক: শাকিল আহমদ (গাজী টিভি), দপ্তর ও অফিস সম্পাদক: মিজানুর রহমান রিয়াদ (মাছরাঙ্গা টিভি),সমাজকল্যাণ সম্পাদক: আল-শাহরিয়ার শিপন (চ্যানেল এস), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: নাজিম উদ্দিন মিলন (আনন্দ টিভি),
তথ্য, প্রচার ও যোগাযোগ সম্পাদক: মো. নূর করিম (এশিয়ান টিভি)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে সংগঠনের বিদায়ী ও প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া (এটিএন বাংলা), মনির হোসেন বাবু (আর টিভি) এবং আবুল হাসনাত বাবুল (ডিবিসি)।
কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংগঠনটির পথচলায় নানা সীমাবদ্ধতা থাকলেও নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সুরক্ষা এবং সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে কাজ করবে।
একই সঙ্গে তারা জেলার সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares