শিরোনাম:
বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
  • 81 Time View

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা মোক্তার হোসেন চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ আলী, ইউনিয়ন  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলামগীর হোসেন, বিএনপি নেতা মোবারক উল্যাহ। দোয়া মাহফিলটি উপস্থাপনা করেন যুবদল নেতা কামরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুর হোসেন, বিএনপি নেতা আবদুর রহিম, আবদুল মন্নানসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেত্রী। তার রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিএনপি নেতা মোক্তার হোসেন চৌধুরী বলেন, দেশ ও দলের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
বিএনপি নেতা মোহাম্মদ আলী বলেন, বেগম খালেদা জিয়ার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তার আদর্শ অনুসরণ করেই দলকে এগিয়ে নিতে হবে।
শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares