শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
  • 105 Time View

লক্ষ্মীপুর শহরের এলজিইডি কার্যালয়ের সামনে ড্রাম ট্রাকের ধাক্কায় আফরিন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক রাজু গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নোয়াখালীর দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক এলজিইডি অফিসের সামনে একটি অটোরিকশাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা শিশু আফরিন মারাত্মকভাবে আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নিহত আফরিন এলজিইডি সংলগ্ন এলাকার বাসিন্দা মো. আক্তার পাটোয়ারীর মেয়ে। সে শহরের কাকলী শিশু অঙ্গন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “ড্রাম ট্রাকটি খুব দ্রুতগতিতে ছিল। ধাক্কার সঙ্গে সঙ্গেই অটোরিকশাটি সম্পূর্ণ ভেঙে যায়। শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়।”
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares