শিরোনাম:
বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬
  • 87 Time View

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।

শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন—আমানউল্ল্যাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের হাসান আলী বেপারী বাড়ির মো. মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) এবং একই এলাকার রহিম উদ্দিন বেপারী বাড়ির নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।
পুলিশ জানায়, বেগমগঞ্জ থানা পুলিশের একটি টহল দল শুক্রবার রাতে ওয়ারেন্ট তামিল এবং অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে বের হয়। রাত ১টার দিকে কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড়ে সেলিমের চায়ের দোকানের সামনে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ তাদের দিকে এগিয়ে যায়। পুলিশকে দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়, তবে অপর একজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের তল্লাশি করে ফরহাদ ইসলাম ফাহিমের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পলাতক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক একজনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares