শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • 125 Time View

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কালিয়াতলের দিঘির পাড় সংলগ্ন মাঠে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
দেওপাড়া গ্রামের জিয়া নগর স্পোর্টিং ক্লাবের আয়োজনে শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লক্ষ্মীপুরের হাজিরপাড়া রক সয়েল ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সঙ্গে মুখোমুখি হয় বেগমগঞ্জের পরাগ নাইট রাইড়ার স্পোর্টিং ক্লাবের। নির্ধারিত সময়ের খেলা শেষে উভয় দল ২-২ গোলে সমতায় থাকলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে রক সয়েল ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। অপরদিকে পরাগ রাইড়ার স্পোর্টিং ক্লাব রানার্সআপ হিসেবে টুর্নামেন্ট শেষ করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জিয়া নগর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক অবক্ষয় ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও হুন্ডির চাবি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি ব্যাপক প্রাণচাঞ্চল্যের মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares