শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে প্রবাস ফেরত এক ব্যাক্তির লাশ উদ্ধার, আরেক প্রবাসীর স্ত্রী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১৮, ২০১৯
  • 386 Time View

প্রতিদিনের খবর ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলী ইউনিয়নের মধ্য জীরতলি গ্রামের গুন হাজী বাড়ি থেকে প্রবাস ফেরত জসিম উদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে বাড়ীর পেছনের একটি পরিত্যাক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় পুলিশ আরেক প্রবাসী নিহতের চাচাতো ভাই ফারুকের স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে। নিহত জসিম উদ্দিন ওই বাড়ীর মৃত ছিদ্দিক উল্যাহর পুত্র।

অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ জানান, জসিম কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে আসে। এদিকে তারই চাচাতো ভাই ফারুক দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন অবস্থান করছে। এ কারণে ফরুকের স্ত্রীর সাথে জসিমের গভীর সম্পর্কের সৃষ্টি হয়। জসিম ফারুকের স্ত্রীকে টাকা পয়সা হাওলাত সহ বিভিন্ন প্রকার সহযোগীতা করতো। রোববার রাত ১০ টার পর ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেননি। সোমবার সকালে তার লাশ ফারুকের বসত ঘরের পিছনে পাওয়া যায়। দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ফারুকের স্ত্রীর সাথে জসিমের পরকীয়া ও টাকা লেন দেন তিনি হত্যাকান্ডের শিকার হয়েছেন কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ফারুকের স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares