শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দুদকের মামলায় হাজিরা দিতে এসে লতিফ সিদ্দিকী কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২০, ২০১৯
  • 517 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

বগুড়ার জেলা জজ আদালতে দুদকের মামলায় হাজিরা দিতে এসে জামিন না মঞ্জুর হওয়ায় কারাগারে গেলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

বৃহস্পতিবার বগুড়া জেলা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে হাজির হন। তার পক্ষে বগুড়া বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আল মাহমুদ, অ্যাডভোকেট নরেশ মুখার্জ্জিী, অ্যাডভোকেট হেলালুদ্দিন বিচারকের কাছে জামিনের জন্য আবেদন জানালে বিচারক সরাসরি জামিনের আবেদন নাকচ করে দেন। জামিন না মঞ্জুর হওয়ার পর তাকে সরাসরি তাকে বগুড়া কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

বগুড়া দুদকের আইনজীবী পিপি আবুল কালাম আজাদ মামলার বিবরণ দিয়ে জানান, বগুড়ার আদমদীঘী উপজেলার দারিয়াপুর এলাকায় বিজেসির নিয়ন্ত্রাধীন একটি ক্রয়কেন্দ্র সহ ২ একর ৩৮ শতক জমি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে তৎকালীন পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী বিনা টেন্ডারে তার পূর্বপরিচিতা বগুড়ার জাহানারা রশিদকে লিজ দেন। উল্লেখিত ক্রয়কেন্দ্রসহ জমির লিজ প্রদান কালে বাজার মূল্য সরকারি অ্যাসেসমেন্ট অনুযায়ি ৬৪ লাখ ৬৩ হাজার ৭শ’ ৯৫ টাকা হলেও তিনি ৪০ লাখ ৬৯ হাজার টাকায় লিজ পত্র লিখে দেন। এর ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ২৩ লাখ ৪০ হাজার টাকা।

এই সংবাদ মিডিয়ায় আসার পর দুদক বিষয়টির অনুসন্ধান শুরু করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদকের বগুড়া শাখার এডি আমিনুল ইসলাম ১০ -১০-১৭ ইং তারিখে আদমদীঘী থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত প্রক্রিয়া শেষ করে ১৮-০২-১৯ তারিখে তিনি মামলাটির চার্জশিট সংশ্লিষ্ট আদালতে দাখিল করেন। উল্লেখিত মামলায় জামিনের জন্য বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে আসেন তিনি। সুত্র : ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares