শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে ভারত থেকে অবৈধ পথে আসা পঁচা মাংস বিক্রির অপরাধে দুই জনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৯
  • 522 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভারত থেকে অবৈধ পথে আসা পঁচা, নষ্ট ও কেমিক্যালযুক্ত গরুর মাংস বিক্রির অপরাধে দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ১৪০ কেজি পচা মাংস উদ্ধার করা হয়। পরে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

বুধবার বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট কাঁচাবাজারের বাদশার মাংস ঘর থেকে এসব পচা মাংসসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন সোনাইমুড়ী উপজেলার অম্ভরনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩) ও বেগমগঞ্জের রসুলপুর গ্রামের ইলিয়াছ হোসেনের ছেলে সিএনজিচালক জামাল হোসেন (৪৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা জাবেদ কায়েসার বলেন, মাংসগুলো ভারত থেকে চট্টগ্রাম হয়ে তাদের কাছে আসে বলে আটকরা স্বীকার করেছেন। মাংসগুলো পচা। এসব মাংস মানবদেহের জন্য ক্ষতিকর। এতে কেমিক্যাল মেশানো রয়েছে। আটক জাহাঙ্গীরকে ছয় মাস ও জামালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares