শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে মহাসড়কে অটোরিক্সা চলতে দেওয়া হবেনা –পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৯
  • 437 Time View

 

বিশেষ প্রতিনিধি :

মহাসড়কে কোনো ভাবেই ব্যাটারিচালিত অটোরিক্সা চলতে দেওয়া হবেনা বলে কঠোর বার্তা দিয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। তিনি বলেন, শিশু-কিশোর ও বৃদ্ধ চালকদের হাতে যানবাহন দেওয়া যাবেনা। কমিউনিটি পুলিশিংয়ের পোশাক ছাড়া সড়কে কেউ দায়িত্ব পালন করতে পারবে না। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকটা রোধ হবে। লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত করতে পারলে এটি একটি পরিচ্ছন্ন শহর হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর ঝুমুর ট্রাফিক চত্বরে বাস ও পরিবহন মালিক সমিতির নেতাকর্মীদের সাথে ট্রাফিক সচেতনতামূলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, যেখানে সেখানে যানজট সৃষ্টি করে মানুষের চলাচলের পথ বাঁধাগ্রস্ত করলে সেসব চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্টস্থানে গাড়ি পার্কিং করতে হবে এবং সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিকের প্রতিটি আইন মেনে চলার জন্য প্রত্যেককে অনুরোধ করেন পুলিশ সুপার। মতবিনিময় সভা শেষে ৪৫ জন কমিউনিটি পুলিশ সদস্যের গায়ে পোষাক পরিয়ে দেন তিনি।

এদিকে ‘আমার কাজ আমি করব, আমার দেশ আমি গড়ব’ ট্রাফিক আইন মেনে চলব এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুলিশ সুপার নিজেই বাস-চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) পংকজ কুমার দে, ডিআইওয়ান মো. ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মিয়া, কমিউনিটি পুলিশিংয়ের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares