শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বেগমগঞ্জে ম্যারিট”শো” বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৮, ২০১৯
  • 487 Time View

 

বিশেষ প্রতিনিধি :

মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে শিক্ষাচর্চায় এগিয়ে নিতে আইডিয়াল মেমোরিয়াল অর্গানাইজেশন এর উদ্যোগে তৃতীয় বারের মতো ম্যারিট “শো” বৃত্তি পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী ও লক্ষ্মীপুর দু’জেলার প্রায় ৪০টি স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেঝে এই বৃত্তি পরিক্ষা।
শুক্রবার (৮ই নভেম্বর) বেলা দুপুর ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামাতিয়া কামিল মাদ্রাসায় ১৪টি কক্ষে ২ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজুর রহমান সজিবের তত্তাবধায়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অর্গানাইজেশনের সদস্যবৃন্দ পরীক্ষা পরিচালনায় কেন্দ্রে উপস্থিত ছিলেন।

বিগত দুই বৎসরের ন্যায় এবারও প্রথম শ্রেণিতে-১৭৬, দ্বিতীয় শ্রেণিতে-১৯২, তৃতীয় শ্রেণিতে-১৭৩, চতুর্থ শ্রেণিতে-২০৪, এবং পঞ্চম শ্রেণিতে ২৫২ সহ সর্বমোট ৯৯৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের করে।

জানা গেছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝ থেকে শ্রেণি ভিত্তিক ২০ জন করে নির্বাচিত মোট একশ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি স্বরূপ নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হবে।

অর্গানাইজেশনের চেয়ারম্যান অধ্যাপক মাও: জসিম উদ্দিন সাহেব কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজক সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সাংবাদিকদের জানান, মূলত মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জ্ঞানার্জনে প্রতিযোগিতায় আনতে বিগত সময়ের ন্যায় আমরা এ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি।
এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সে সময় উপস্থিত ছিলেন।
অর্গানাইজেশন কর্তৃপক্ষ, জানিয়েছেন, আগামী ১৩ডিসেম্বর বিকেল ৪টায় পরীক্ষার ফলাফল অনলাইনে এবং সংবাদপত্রে প্রকাশ করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান গুলোতে ফলাফল প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares