শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৪, ২০১৯
  • 500 Time View

 

লক্ষ্মীপুর প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ বরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় লার্ঠি খেলা ও পালকি প্রদর্শনের মতো বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ৫ দিনব্যাপী লোকজ মেলা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন পাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ। এর আগে জেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তারা।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত সকলের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকার খাবার সামগ্রীসহ পান্তা-মাছ ভাজা পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares