শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাদ্রাসা ছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ২৫, ২০২০
  • 546 Time View

বিশেষ  প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ফাজিল প্রথম বর্ষের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে ভুক্তভোগী পরিবারের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় অভিযুক্ত যুবক মনিরুল ইসলাম তারেক (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াতী ভূঞা বাড়ির মো. খান সাহেবের ছেলে।

পরে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে রাত সাড়ে দশটার দিকে ধর্ষক ও তার সহযোগী চরকাঁকড়া ইউনিয়নের আহছান উল্যার ছেলে মো.নাহিদকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত (২২ জানুয়ারি) গ্রেফতারকৃত যুবক ওই মাদ্রাসা ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর পরিবার ঘটনাটি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, অভিযোগ আলোকে অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। গ্রেফতারকৃত যুবককে আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। অপর দিকে, এ ঘটনায় পলাতক আরও এক আসামীকে গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares