শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২০
  • 1101 Time View

বিশেষ প্রতিনিধি :

“কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, কৃষকের হাসি আমরা ভালোবাসি” লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া এলাকার কৃষক বাহার উদ্দিন। শ্রমিকের অভাবে ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় ওই কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুসহ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ৫০ শতাংশ জমির ধান কাটে কৃষকের বাড়ীতে দিয়ে আসেন।

ধান কাটায় সহযোগিতা করেছেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম. মাসুদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ নেতা শাহ পরান শাকিল, ওমর ফারুক আরজু, আবদুর রহমান ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মরণঘাতী নোভেল কোভিট-১৯ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে গণপরিবহন বন্ধ। ঘর থেকে বের হতেও রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। তাই ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে জেলার অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না।

কৃষক বাহার উদ্দিন বলেন, শ্রমিক সংকটে পাকা ধান ক্ষেতে নষ্ট হওয়ার আশঙ্কা করেছিলেন তিনি। কিন্তু হঠাৎ কাজী বাবলুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা তার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে তিনি বেজায় খুশি।

কাজী বাবলু বলেন, ঐ কৃষক পাকা ধান শ্রমিক সংকটে কাটতে পারছিলেন না ওই কৃষক। কৃষকের ধান ক্ষতি না হয় সে জন্য আমি ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছি। ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। দেশের এই দুঃসময়ে অন্য কোনো কৃষক যদি এমন সমস্যায় পড়েন, আমরা তাকেও সহযোগিতা করার জন্য চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগ প্রস্তুত আছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares