শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০১৯
  • 489 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

ধর্ষণে ব্যর্থ হয়ে মামুনি দে (২৪) নামে প্রবাসীর এক স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানান ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ওসি শেখ মো. আবদুল্লাহ।তিনি জানান, নিহত মামুনি দে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর গ্রামের রূপক কান্তি দে’র স্ত্রী।

গ্রেপ্তারকৃতরা হলো- সানি দে, চয়ন দে ও জয় দে। তিনজনই স্থানীয় বখাটে এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত।
ভুজপুর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আবদুল্লাহ জানান, শনিবার রাত দেড়টার দিকে দুই দুর্বৃত্ত নরেন্দ্র কুমার দে’র বাড়ির একতলা ভবনের সিঁড়ি ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে। এ সময় তারা মামুনি দে-কে ধর্ষণের চেষ্টা করে। মামুনি দে চিৎকার করলে তারা ছুরি দিয়ে গলা কেটে দেয়।

এদিকে চিৎকার শুনে পাশের রুমে থাকা শ্বশুর মিলন কান্তি দে এবং শাশুড়ি রত্না ছুটে আসলে দুর্বৃত্তরা তাদের ওপরও হামলা চালায়।দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মিলন কান্তি দে’র নাড়িভুঁড়ি বের হয়ে যায়। হামলায় ওই গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। আহত মিলন কান্তিকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তারের পাশাপাশি তাদের ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জেনেছি, সানি ও চয়ন ছুরিকাঘাত করেছে। জয় পাশে দাঁড়িয়েছিল। খুনের শিকার নারীকে ধর্ষণ করা হয়েছিল কিনা এসব বিষয় ময়নাতদন্তে উঠে আসবে বলে জানান ওসি শেখ মো. আবদুল্লাহ।তথ্য সূত্র: মানব জমিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares