শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

ভাগ্নির বাসায় খালাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১৭, ২০১৯
  • 511 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

 

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন বনকলাপাড়ার নূরানী আবাসিক এলাকার একটি কলোনিতে এক তরুণীকে (২৬) গণধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার তরুণী তার ভাগ্নির বাসায় বেড়াতে এসেছিলেন। এ ঘটনায় জড়িত তিন ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

তিন ধর্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা। ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজার এলাকায়।

গ্রেপ্তারকৃতরা হলো, নগরীর জালালাবাদ থানাধীন মইয়ারচরের (চৌধুরী বাড়ির পেছনে) সফর আলীর ছেলে নিজাম উদ্দিন (২৪), বনকলাপাড়ার ১০৮/২নং বাসার মৃত গোলাম মোস্তফার ছেলে আনোয়ার হোসেন জলিল (৩৫) ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলশোকা গ্রামের মৃত তমিল খানের ছেলে দুদু মিয়া (২৮)। নিজাম বনকলাপাড়ার ১৩২/২নং বাসায় এবং দুদু একই এলাকার ১১২নং বাসায় বসবাস করছিল।

পুলিশ জানায়, গত রোববার বিকালে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ নিজের ভাগ্নির বাসায় বেড়াতে আসেন ওই তরুণী। তিনি ওইদিন ভাগ্নির বাসায় থেকে যান। রাতে ভাগ্নি ও তার স্বামীর সঙ্গে একই ঘরে ঘুমান ওই তরুণী। ঘরের ফ্লোরে ঘুমিয়ে ছিলেন তরুণী। ওইদিন রাত ২টার দিকে নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন জলিল ও দুদু মিয়া ঘরে প্রবেশ করে। তারা তরুণীর ভাগ্নির জামাইকে মারধর করে। এ সময় ভাগ্নির জামাইয়ের পকেটে থাকা একটি স্যামসাং জে-১ মডেলের মোবাইল ফোন ও তার স্ত্রীর কেক্সেস কোম্পানির একটি ফোন ছিনিয়ে নেয়। পরে তারা টেনেহিঁচড়ে ওই তরুণীকে ঘর থেকে বের করে পাশের একটি গলিতে নিয়ে গণধর্ষণ করে ফেলে যায়।

এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে সোমবার বিমানবন্দর থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা আরো বলেন, ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

সুত্র : বাংলাদেশ জার্নাল

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares