শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২০, ২০১৯
  • 494 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়ন থেকে শারমিন আক্তার রিতু (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী পালিয়ে গেলেও তার শ্বশুর আবুল কালাম (৪৪) ও শাশুড়ি আরাধনীকে (৪০) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিতু চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আদর্শনগর গ্রামের মোশারফ হোসেন বাহাদুরের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ২০১৭ সালে চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের ফখরুল ইসলাম সবুজের মেয়ে শারমিন আক্তার রিতুর সঙ্গে একই ইউনিয়নের আদর্শ গ্রামের আবুল কালামের ছেলে ওমান প্রবাসী মোশারফ হোসেন বাহাদুরের বিয়ে হয়।

নিহতের মা তৈয়বের নেছা অভিযোগ করে জানান, বিয়ের পর থেকে রিতু শ্বশুর বাড়ির পক্ষ থেকে যৌতুকের দাবিতে তার মেয়েকে চাপ দেওয়া হয়। তাদের প্রস্তাবে রিতু রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। সামাজিকভাবে এর প্রতিকার চেয়েও কোনো সমাধান পাওয়া যায়নি।

শুক্রবার তারা রিতুকে হত্যার করে হাসপাতালে রেখে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন তৈয়বের নেছা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares