শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

বাগেরহাটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ২০, ২০১৯
  • 449 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

বাগেরহাটের রামপালে ১০ বছর বয়সী মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার ফয়লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার জেলা গোয়েন্দা পুলিশ।

এর আগে দুপরে একই ঘটনায় অভিযুক্ত ফেরদৌস শেখ (১৮) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করে পুলিশ। গ্রেফতার ফেরদৌস শেখ রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুৎফর শেখের ছেলে।

ধর্ষিতা শিশুটি রামপাল উপজেলার শরাফপুর ফাজিল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, মেয়েটির বাড়ি নওগাঁ জেলায়। তার নানা বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলাতে। সে মামাদের কাছে থাকে। ছয় মাস আগে মেয়েটিকে তার মামারা পাশের রামপাল উপজেলার শরাফপুর ফাজিল মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করে দেয়। তখন থেকে মেয়েটিকে ছাত্রাবাসে থেকে পড়ালেখা করছিল।

এখানে ভর্তি হওয়ার পর মাদরাসার সামনের মুদি দোকানি ফেরদৌসের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে গত ১১ এপ্রিল বিকেলে মুদি দোকানি ফেরদৌস কৌশলে মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় তার মামা বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা করেন। আমরা প্রধান আসামি মুদি ব্যবসায়ী ফেরদৌস শেখ এবং মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে আটক করেছি। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বাকি আসামিদেরও আটকের চেষ্টা চলছে।

এর আগে ২৭ মার্চ ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এ ঘটনায় ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ওই দিনই অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। সে ঘটনার পর থেকে তিনি কারাগারে আছেন।সুত্র :সময়ের কণ্ঠস্বর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares