শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

সরকার দেশের মানুষের মর্যাদাশীল উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেঃ -এম.পি কিরণ

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ২৩, ২০২১
  • 578 Time View

বিশেষ প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, উন্নয়ন নিশ্চিত করণ ছাড়াও মানবিক ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। এতে সমাজে আশ্রয় ও গৃহহীন লোক কমে যাবে। তাই সরকারের পাশাপাশি এ মহতি উদ্যোগকে সহযোগীতার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

শনিবার সকাল সাড়ে ১০টায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প-২ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল (সরাসরি) ভিডিও কনফারেন্সে বেগমগঞ্জে গৃহহীনদের জমি ও ঘরের দলিল হস্তান্তর উপলক্ষে নির্বাহী অফিসার সামছুন্নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন।

এতে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ এবিএম জাফর উল্যাহ, বেগমগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) মোঃ কামরুল হোসেন চৌধুরী, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, এ্যাড. আক্তারুজ্জামান আনসারী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, ভূমি কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিস প্রধান সহকারী হারুনুর রশিদ প্রমুখ।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির কল্যাণে যেভাবে কাজ শুরু করেছিল স্বাধীনতার পরাজিত শক্তির সহযোগীতায় স্বপরিবার সহ হত্যা করায় তাঁর সে স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি। জাতির জনকের স্বপ্ন পূরণে তাঁরই সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares