শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৭, ২০২১
  • 479 Time View

বিশেষ প্রতিনিধি :
মুজিববর্ষ ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে জেলা কালেক্টরেট ভবণ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন- জেলা প্রশাসক ও জেলা আওয়ামীলীগসহ অন্যান্যরা। এদিকে খতমে কোরআন, দোয়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে জেলাজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বেচ্ছাসেবী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে জেলার চন্দ্রগঞ্জে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে জাতির জনকের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ, র‌্যালি ও কেককাটার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন- কলেজ গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, উপাধ্যক্ষ প্রিয়বত মজুমদার, জিবি সদস্য কামরুজ্জামান নিজাম, কামাল হোসেনসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares