শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

সোনাইমুড়ীতে বিএনপির নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট ও বাড়ি দখল আহত -১

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ৩, ২০২১
  • 422 Time View
বিশেষ প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির নেতার বাড়িতে হামলা ভাংচুর লুটপাট, বাড়ি দখলের অভিযোগ ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২রা জানুয়ারী২০২১) দুপুর ১২টায় সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নবগ্রামের প্রবাসী বিএনপির নেতা মো. কামরুজ্জামানের বাড়িতে আওয়ামীলীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে প্রবাসীর পরিবার। এসময় সন্ত্রাসীরা বিএনপির নেতা কামরুজ্জামানের বৃদ্ধ পিতা নুরুজ্জামানকে পিটিয়ে আহত করে।
স্থানীয় এলাকাবাসি ও প্রবাসী পরিবারের সদস্যরা জানায়, কামরুজ্জামান দেওটি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। দেশে থাকাকালীন সময় ২০০৯ সালে রাজনৈতিক বিরোদের কারনে স্থানীয় আওয়ামীলীগের সন্ত্রাসীরা কামরুজ্জামানকে হত্যা করার উদ্দেশ্যে কয়েক বার হামলায় চালায়। কামরুজ্জামান আওয়ামীলীগের সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে ২০১০সালে জীবন রক্ষার তাগিদে দেশ ত্যাগ করে ইউ, কে তে চলে যায়। বর্তমানে কামরুজ্জামান লন্ডনে বিএনপি’র সংগঠনের সাথে সক্রিয় ভাবে জড়িত এবং সেই খান থেকে স্থানীয় বিএনপি’র কর্মীদেরকে ফোনে রাজনৈতিক নির্দেশনা দিচ্ছেন। এই খবর পেয়ে দেওটি ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগের নেতারা কামরুজ্জামানের উপর ক্ষুদ্ধ হয়ে তার পিতার নিকট ৫লক্ষ টাকা চাঁদা দাবি করে। কামরুজ্জামানের পিতা নুরুজ্জামান চাঁদা দিতে অস্বীকৃতী করলে আলামগীর, সুমন, জামাল, হাফিজ, জহির, মনির, বাবুল ও জসিমসহ আরো ১০/১২জন সন্ত্রাসী প্রবাসী কামরুজ্জামানের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর, লুটপাট করে এবং বাড়ি থেকে প্রবাসী কামরুজ্জামানের পরিবারের সদস্যদেরকে বাহির করে দেয়। বর্তমানে প্রবাসী কামরুজ্জামানের সদস্যরা অন্যত্র আশ্রয় নিয়েছেন। এই ঘটনা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares