শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে বিএনপির মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৩, ২০২১
  • 361 Time View

বিশেষ প্রতিনিধি :

আওয়ামী লীগ নেতার দায়ের করা রাষ্ট্রদোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ করেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন-সমাবেশে বক্তব্য দেন- নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা কৃষক দলের সভাপতি রবিউল হাসান পলাশসহ অনেকে।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে জারি করা পরোয়ানা প্রমাণ করে দেশে আইনের শাসন নেই। একটি দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এ পরোয়ানা জারি করা হয়েছে। তারা এই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বাদী হয়ে তারেক রহমানকে আসামি করে একটি রাষ্ট্রদোহ মামলা করেন। গত বৃহস্পতিবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ ফখরুল আবেদীন শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares