শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

সরে গেলেন কংগ্রেসের আজাদ, মাঠে আ.লীগের নয়নের সঙ্গে জাপার শিপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৫, ২০২১
  • 554 Time View

বিশেষ প্রতিনিধি :

জাতীয় সংসদের-২৭৫, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক)  আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ বাবুল তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার বিকালে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি তাঁর মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

রিটানিং অফিসার ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। এ আসনে উপ নির্বাচনে এখন প্রতিদ্বন্ধিতায় রয়েছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী  নয়ন ও  জাতীয় পার্টি মনোনীত প্রাথী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন।

আগামী ১১ এপ্রিল এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লক্ষ্মীপুর-২ এ সংসদীয় আসনটি, সদর উপজেলার ৯টি ইউনিয়ন, রায়পুর পৌরসভা ও রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ১৩৬টি ভোট কেন্দ্রের মাধ্যমে চার লক্ষ দুই হাজার নয়শত তেষট্টি জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গত ২৮ জানুয়ারি মানব পাচার ও ঘুষ কেলেংকারীর মামলায় কাজী শহীদ ইসলাম পাপুলকে সাজা দেয় কুয়েতের একটি আদালত। এরপর ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্যপদ শুন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। গত ৩ মার্চ ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী  ২৪ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares