শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৮৭ ব্যক্তি-প্রতিষ্ঠানের জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৬, ২০২১
  • 792 Time View

প্রতিদিনের খবর ডেস্কঃ

নোয়াখালীতে বিধিনিষেধ না মানায় ৮৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা করেছে নির্বাহী হাকিমরা।

ভ্রাম্যমাণ আদালতের ১০টি দল এ অভিযান চালায়। অভিযানকালে জনসাধারণকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন নির্বাহী হাকিমরা।

এদিকে, কঠোর লকডাউনের তৃতীয় দিনে নোয়াখালীর বাজার ও সড়কগুলোতে সিএনজি, অটোরিকশাসহ ছোট-খাট যানবাহন এবং মানুষের উপস্থিতি বেড়েছে।

শুক্রবার সকালে জেলা শহর ও পাশ্ববর্তী কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। জেলা শহরে মানুষের উপস্থিতি কম থাকলেও শহরের বাহিরের বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত। যাদের মধ্যে বেশির ভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না।

তবে, মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে মাঠে কাজ করছে জেলা প্রশাসন। বিভিন্ন সড়কে পুলিশের টহল অব্যহত রয়েছে।

অন্যদিকে, জেলায় নতুন করে ৩৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় হাজার ৮২৩ জনে। যারমধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫৭০ জন আর মৃত্যু হয়েছে ৯৯ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares