শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে মাদরাসা ছাত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৬, ২০২১
  • 584 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে ফাতেমা আক্তার শুক্তা (১৫) নামের এক মাদরাসা ছাত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে (১৬ এপ্রিল) রায়পুর পৌর ৮নং ওয়ার্ড দক্ষিণ কেরোয়া গ্রামের ডুমার বাড়িতে এঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ না থাকায় ও কাউন্সিলরের সুপারিশে সন্ধায় মৃত শুক্তার জানাজা শেষে তাকে তাদের কবরস্থানে দাফন করা হয়েছে বলে পুলিশ জানান।

নিহত শুক্তা আক্তার একই এলাকার হোটেল কর্মচারি বাবুল মিয়ার মেঝো মেয়ে ও রায়পুর আলিয়া কামিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।

নিহতের মা আয়শা আক্তার জানান, সকালে তার স্বামী রায়পুর শহরে হোটেলের কাজে চলে যান। দুপুর ১টার সময় তাদের পাশের বাড়ীতে যান তিনি । ছোট মেয়ের কাছ থেকে জানতে পারেন ফাতেমা আক্তার শুক্তা তাহার ঘরের নিজ শয়ন কক্ষে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দ্রুত তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, মাদরাসা ছাত্রী শুক্তার মৃত্যুটি দুঃখজনক। এঘটনা ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় ও কাউন্সিলরের সুপারিশে সন্ধায় মৃত শুক্তার জানাজা শেষে তাকে তাদের কবরস্থানে দাফন করা হয়েছে। থানায় ইউডি মামলা করেছেন মেয়েটির বাবা বাবুল মিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares