শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ, আটক ৩

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৭, ২০২১
  • 672 Time View

বিশেষ প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের সংঘর্ষের মামলায় পুলিশ অভিযান চালিয়ে এক সাংবাদিক, এক ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার সিরাজ ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামে, বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইট ও জামাইর টেকে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। শনিবার সকালে আটককৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আটককৃতরা হলো, দৈনিক আজকালের খবরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি হাসান ইমাম রাসেল (৪৩), সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ (২৭), বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অহিদ উল্যাহ চৌধুরী দিদার (৩৪)। আটককৃত, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদেরের অনুসারীদের দায়েরকৃত মামলায় পুলিশ তাদের আটক করে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন জানান, আটককৃত আসামিদের মধ্যে একাধিক মামলা রয়েছে। তবে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা পরে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares