শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরের মেঘনায় কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি : ৩ জলদস্যু আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ৮, ২০২১
  • 741 Time View

বিশেষ প্রতিনিধি:

মেঘনার বিচ্ছিন্ন চর ভোলার মদনপুরে লক্ষ্মীপুরের কমলনগরে জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৭ জুন) বিকেলে মেঘনার মদনপুর এলাকা কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্য ও জলদস্যুদের মধ্যে গোলাগুলির ঘটনায় তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় পিস্তল, ২টি রাম দা এবং ২টি করাত উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মেঘনার জল দস্যু জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর (৪৫) আবদুর রহিম (৪৭) ও নুর আলম (৪০)।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মেঘনার দুর্ধর্ষ জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অফিসার এসএম তাহসিন রহমানের নেতৃত্বে তাদের টিম মেঘনার মদনপুর চরে অভিযান চালায়। ওই সময় জলদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে কোস্টগার্ড দস্যুদের ধাওয়া করে ৩ জনকে আটক করে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের ল্যা: এসএম তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড অভিযানে নামলে দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালালে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ড ১২-১৫ রাউন্ড গুলি বিনিময়ের পর অস্ত্রসহ ৩ দস্যুকে আটক করতে সক্ষম হয়েছে।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় ডাকাতি এবং অস্ত্র ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares