শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কোম্পানীগঞ্জে ভাসানচরের ১২ রোহিঙ্গা আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১১, ২০২১
  • 616 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের নারী,পুরুষ, শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১১ জুন) ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরএলাহী দক্ষিণ ঘাট থেকে স্থানীয় আবদুল হালিম নামে এক ব্যক্তি তাদের আটক করে।

আটককৃতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদের ছেলে খায়ের হোসেন (৩৫), জহুর আহাম্মদের মেয়ে রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), নুর ইসলামের ছেলে মো. ইউসুফ (৩৫), কামাল হোসেনের ছেলে মো. সিদ্দিক (২০) ও মেয়ে জুবাইদা (১৬), মন্তাজুলের ছেলে আবুল হায়েজ (১৩), আবুল খায়েরের ছেলে শহিদ (৬) তার ছেলে তারেক (৮), আরমান (১) এবং ওমাহের (৪)।

আটকৃত রোহিঙ্গারা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে চোরাইপথে নৌকা ভাড়া করে কক্সবাজার তাদের পুরাতন ক্যাম্পের উদ্দেশ্যে ভাসানচর থেকে রওনা করেছিলেন। নৌকার মাঝি রাতের বেলা তাদেরকে চর এলাহী ঘাটে নামিয়ে চলে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, স্থানীয় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ আটকৃত রোহিঙ্গাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকৃকত রোহিঙ্গাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares