শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ১২ জুয়াড়ি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১৬, ২০২১
  • 764 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতি থেকে ১২জন জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ১৪ জুন সোমবার রাত সাড়ে ১১টার দিকে রামগতি বাজার এলাকায় জুয়ার আস্তানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- মোঃ তাজুল ইসলাম খোকন (৪৮), আবদুল বাকী(৫৮), মিলাদ উদ্দিন(৭০), মোঃ ইকবাল হোসেন(৬৫), মাহমুদুল হক (৬৫), ইফতেখার উদ্দিন (৫২), মোঃ বিল্লাল হোসেন (৪০), মোঃ ফখরুদ্দীন(৫২), মোঃ ফারুক (৫০), মোশারফ হোসেন (৪১), মোঃ শাহেদ উদ্দিন(৫০) ও মোঃ আক্তারুজ্জামান (৫০)। তারা সকলেই রামগতি উপজেলার বাসিন্দা।

১৫ জুন( মঙ্গলবার) বিকেল ৩টার দিকে জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র রামগতি থানাধীন রামগতি বাজার এলাকায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২জনকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেফতারকৃত ১২ জনের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares