শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুই যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১
  • 499 Time View

বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ মো. আরমান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে নোয়াখালীর বেগমগঞ্জ ম‌ডেল থানার পু‌লিশ। বুধবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান সিকদার।

ও‌সি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মো. আরমানের পৌর শহরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ টি বিভিন্ন সাইজের ছুরি, ৯ বোতল ফেনসিডিল, ১৫ বোতল বিদেশি মদ, তিন কেজি গাঁজা ও মাদক বিক্রির ২৯ হাজার ৭১০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

মো. আরমান পৌর হাজীপুরের মৃত জসিম উদ্দিনের ছেলে। এ সময় তার সহযোগী রুবেল হোসেন প্রকাশ জামাই রুবেলকেও (৩২) গ্রেফতার করা হয়েছে। তিনি সেনবাগ উপজেলার বীরনারায়ণপুর গ্রামের মৃত পেয়ার আহম্মদের ছেলে।

তি‌নি আরও জানান, তার বিরুদ্ধে আগের আটটি ও জামাই রুবেলের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। বিকেলে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে আরও দুটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares