শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলামের নতুন আমির

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২০, ২০২১
  • 698 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন জুনায়েদ বাবুনগরী।
এদিকে বৃহস্পতিবার রাতে মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে সংগঠনটির শীর্ষ নেতারা মাওলানা মুহিব্বুল্লাহকে আমিরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।
গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন  মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে। মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের  সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। দলটি বিএনপি জোট ছাড়লে তিনি  ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যানেরপদ ত্যাগ করেন। এর আগে আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares