শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১০, ২০২১
  • 547 Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ আন্তঃজেলা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাত সোয়া ৮টার দিকে জেলার সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মতলবপুর কালী বাজার রোড ও পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউয়িননের রাজিবপুর গ্রামের মো. মারফত উল্যার পুত্র মো. কামরুল হাসান (২৮) ও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার রামচন্দ্রপুর এলাকার মৃত মুক্তল হোসেনের পুত্র মো. মাঈন উদ্দিন (৩৪)। রাত ১২ টার দিকে ডিবি পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ একেএম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দুইজন আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares