শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না -এসপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২১, ২০২১
  • 487 Time View
বিশেষ প্রতিনিধি:
এ দেশের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। দেশব্যাপী এ সম্প্রীতি বিনষ্টে আন্তর্জাতিক চক্রও কাজ করতে পারে। এতে আমাদেরকে সচেতন হতে হবে। যার যার ধর্ম সে পালন করবে। অপরাধীদের প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানে শহরের থানা সড়কে সদর মডেল থানার উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মিমতানুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার মজুমদার, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জিয়াউল হুদা আপলু ও সধারণ সম্পাদক মো. জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ।
এদিকে, জেলার রায়পুর, রামগঞ্জ, কমলনগর, রামগতি ও চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে এবং জেলার প্রায় সবকটি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এছাড়া কোন ধরণের গুজবে কান না দিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে কোন তথ্য প্রচার থেকে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares