শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

শাসক নই, জনগণের সেবক হয়ে থাকবো -মেয়ার প্রার্থী মাসুম

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৫, ২০২১
  • 561 Time View

বিশেষ প্রতিনিধি:

আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম বলেছেন, পৌরবাসী পৌরসভায় আসবে সেবা নিতে। তারা পৌরকর দিবে, বিনিময়ে সেবা নিবে।
মেয়রের সাথে একজন নাগরিকের সম্পর্ক থাকবে খুবই সহজ এবং স্বাভাবিক । আমি যদি মেয়র নির্বাচিত হই, তাহলে শাসক নই, জনগণের সেবক হয়ে থাকবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। ২৮ নভেম্বর নৌকার বিজয়ের লক্ষে সবাই ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। বিপুল ভোটে বিজয় নিয়ে এ পৌরসভা প্রধানমন্ত্রীকে উপহার দেব। মেয়র নির্বাচিত হয়ে সবসময় পৌরবাসীর দুঃখ লাঘবে আমি কাজ করব।
বলেন, গত দুই বছর থেকে পৌর বাসিন্দারা নানা অভিযোগ করে আসছেন। কিন্তু আমি মেয়র হলে কেউ অভিযোগ দিতে পারবেনা। আমার মেয়াদ শেষ হলেও কেউ যেন অভিযোগ করতে না পারে আমি সেভাবে সেবা দিয়ে যাব।
সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শহরের উত্তর তেমুহনিতে তাকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এড. জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, বিজন বিহারী ঘোষ, আবুল কাশেম চৌধুরী, আবদুল মতলব, রাসেল মাহমুদ মান্না ও যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মেয়র প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন হবে।
লক্ষ্মীপুর পৌরসভার বর্তমান মেয়র আবু তাহের এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইলেও তাকে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares