শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সরকার সাংবাদিকের লেখার যথেষ্ট গুরুত্ব দেয় -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৯, ২০২২
  • 869 Time View

মো. ইসমত দ্দোহা :

বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে মঙ্গলবার সকালে ঢাকার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে সমসাময়িক ও প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ ও সাংবাদিকতার আচরণবিধিমালা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে প্রেস কাউন্সিলের সচিব ও তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহ আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ও চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল নিজামুল হক নাসিম।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রায় ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনায় সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরনের বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানে কাছে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সরকার সাংবাদিকদের লেখা ও কথার যথেষ্ট গুরুত্ব দেয়, বিবেচনায় নেয় গণমাধ্যমের পর্যবেক্ষণ। পাশাপাশি গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের পেশাগত ও জীবনমান উন্নয়নে নিচ্ছে নানাবিধ পদক্ষেপ। ইতিমধ্যে প্রেস কাউন্সিল আইন ও বিধি-বিধানে আসছে ব্যাপক পরিবর্তন, এর ফলে কাউন্সিল আরও গতিশীল হবে। জনবল বৃদ্বি, প্রশিক্ষণ কর্মসূচির আওতাও বাড়ানো হবো। তিনি আরও বলেন, গণমাধ্যম একটি সেচ্ছাসেবী কাজ আপনারা নিরলসভাবে সেই কাজ করে যাচ্ছেন দেশের উন্নয়নের জন্য, আমরা সরকারের কাছে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছি কিভাবে আপনাদের জীবনমান উন্নয়ন করা যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন করার কাজ আমরা করে যাচ্ছি সরকারের নির্দেশনা মোতাবেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares