শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জে আ’লীগের বিতর্কিত প্রস্তুতি কমিটি করায় বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩
  • 1251 Time View

বিশেষ প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের বিতর্কিত সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করায় আজ মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে উক্ত কমিটিকে অবৈধ ও গঠনতন্ত্র বর্হিভূত বললেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু।

তিনি বলেন, দলের বর্ধিত সভা ছাড়া বর্তমান কমিটিকে না জানিয়ে কেউ এককভাবে সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়ার এখতিয়ার নেই। মঙ্গলবার (০৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় মুঠোফোনে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু এই মন্তব্য করেন।

সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের দলীয় প্যাডে সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী তার ফেসবুকে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ১৬ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন। এতে ০৩ মার্চ শুক্রবার তারিখে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে এবিষয়ে একটি জরুরী সভার কথা উল্লেখ করা হয়েছে। অথচ, তিনি ফেসবুকে কমিটি ঘোষণা করলেন ০৭ তারিখে। এতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান কমিটির নেতারাসহ দলীয় কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ব্যাপারে জানতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

০৩ মার্চ জরুরী সভা ও সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন সম্পর্কে জানতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইনুল আহমেদ তানভীর বলেন, তিনি এরকম কোনো সভা হয়েছে বা ওই সভায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের কোনো কমিটি হয়েছে বলে জানেন না। একই কথা জানিয়ে চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি এম. ছাবির আহম্মেদও একই প্রতিক্রিয়া জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিঙ্কু আরো বলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতিমূলক কোনো কমিটি এভাবে কেউ দিতে পারে না। আগামীকালকেই আমরা এ ব্যাপারে দলীয়ভাবে ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares