শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে গ্রেফতারকৃত চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, মে ৪, ২০১৯
  • 512 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা জিরতলী ইউনিয়নে জিরতলী বাজার ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষে মধ্য ব্যাপক সংঘর্ষ ও গুলি বর্ষনের ঘটনায় স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলামমিলনকে গ্রেফতারের প্রতিবাদে ও চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবীতে স্থানীয়রা মানববন্ধান -বিক্ষোভ মিছিল করে। শনিবার বিকালে উপজেলার বাংলা বাজারে এ মানববন্ধান -বিক্ষোভ মিছিল করে।

এ সময় ইউনিয়ন পরিষদের পুরুষ মেম্বর আনোয়ার হোসেন, পেয়ার বেগম বকুল মহিলাসহ মেম্বারগন, আ’লীগের নেতা মহিন উদ্দিন স্বপন, ইব্রাহিম, মজিবুর রহমান, নুরুল ইসলাম শিপন, চেয়ারম্যানের পিতা আবদুল খালেকসহ পরিবারের সদস্যএবং এলাকার ৫ শতাধিক এলাকাবাসী অংশ গ্রহন করেন।

 

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত জীরতলী বাজার ইজারাকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ চৌধূরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলনের মধ্য বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার রাত আটটার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় হামলাকারীরা কয়েকটি বসত ঘরে ও দোকান পাটে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের গোলাগুলিতে ছাত্রলীগের সভাপতি মাসুদ ও আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন বাদশা নামের দুইজন গুলিবিদ্ধ হয়।

আহত হয় আরো অন্তত আটজন। আহতদের উদ্ধার করে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন ও সহযোগী সোলেমান নামের দুইজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares