শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
  • 582 Time View

বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় বন্যাকবলিত মানুষের কল্যাণে ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফ্রি মেডিকেল স্বাস্থ্য ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পে প্রায় একহাজর রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেণ জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।
ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন এই মেডিকেল ক্যাম্পে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক গন চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করেন। এখানে চর্মরোগ, জ্বর, কাশি, সর্দি, ডায়াবেটিস ও শ্বাসকষ্টরোগীর সংখ্য বেশি। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

মাদ্রাসা মার্কেট থেকে আসা দিনমজুর কামাল হোসেন জানান, খেতে খামারে কাজ করে কোন রকম সংসার চালাইয় কিন্তু বন্যায় সেটাও গেছে। অভাবের কারণে সব সময় চিকিৎসা নিতে পারি না। আবার চিকিৎসা নিতে পারলেও টাকার অভাবে ঠিকভাবে ওষুধ কিনতে পারি না। এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার দেখিয়েছে আবার তারা বিনা মূল্যে ওষুধ দিয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares