শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি। প্রতিদিনের খবর

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৯, ২০২৪
  • 1346 Time View

ইব্রাহিম খলিল মঞ্জু :

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে সবার আগে প্রয়োজন দ্রুত নির্বাচন। এমুহূর্তে জনগণের নির্বাচিত সরকার দরকার। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের ঝুমুর চত্বর এলাকায় বিএনপির গণ র‌্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে, বাদ আছর এ্যানি চৌধুরীর বাসভবন এলাকায় থেকে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিতে হাজার-হাজার বিএনপির নেতাকর্মী অংশ নেয়। এসময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জেলা শহর।

এ্যানি চৌধুরী তাঁর বক্তব্যে আওয়ামী লীগের  কঠোর সমালোচনা করে বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যায়। তার বাবাও পালিয়ে ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়। দেশবাসী এখন ভালোভাবেই বুঝে গেছে। আওয়ামী লীগ হচ্ছে একটি স্বৈরশাসক গোষ্ঠী। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। তাই ঐক্যবদ্ধ হয়ে সবাই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সাধারণ মানুষের মন জয় করতে হবে। এছাড়াও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির শীর্ষ এ নেতা।

র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares