শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

নোয়াখালীতে জননী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩ আহত ১৫

Reporter Name
  • Update Time : বুধবার, মে ৮, ২০১৯
  • 460 Time View

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কের মুন্সিরাস্তা নামক স্থানে জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে জাফর উদ্দিন (৪০), সিরাজগঞ্জ জেলার জহিরুল হকের ছেলে নুর আলম (৪৫), অজ্ঞাত (৩৫)।

চাটখিল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জননী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চৌমুহনী থেকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে যাচ্ছিল। যাওয়ার পথে ঢাকা-রামগঞ্জ মহাসড়ক মুন্সিরাস্তারসংলগ্ন স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে সরু খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১৫ জন। স্থানীয় হাসপাতালে আহতরা চিকিৎসাধীন আছেন।

নিহতদের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares