শিরোনাম:
বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা

চন্দ্রগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
  • 289 Time View

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে এতিম ও অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর পশ্চিম লতিফপুর ইসলামী একাডেমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নব জাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও আউয়াল আলেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব জাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও আউয়াল আলেয়া বেগম ফাউন্ডেশনের পরিচালক রিপন মিজি, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা রহমত উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত উল্লাহ এবং সাবেক ছাত্রনেতা মাহবুবুল ইসলাম মুন্সি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিচালক রিপন মিজি বলেন, সমাজের অসহায় ও এতিম মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতের কষ্ট লাঘবে সামান্য হলেও এই উদ্যোগ তাদের উপকারে আসবে বলে আমরা আশা করি।
সাবেক ছাত্রনেতা মাহবুবুল ইসলাম মুন্সি বলেন, মানবিক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। এমন উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আউয়াল আলেয়া বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান চৌধুরী আলম সেলিম এবং নব জাগরণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত হোসেন।
পরে ফাউন্ডেশনের প্রয়াত পরিচালক মরহুম আলমগীর হোসেনের স্মরণে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আজিজ।
নব জাগরন সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে আগামী ৯ই জানুয়ারি শুক্রবার তাফসীরুল কুরআন মাহফিল জঙ্গীর বাড়ি জামে মসজিদ সংলগ্ন নোয়া বাড়ির সামনে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares