শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বেগমগঞ্জের চৌমুহনীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৯, ২০১৯
  • 514 Time View

বিশেষ প্রতিনিধি  :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজিম উদ্দিন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে নোয়াখালী থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাজিম চৌমুহনী শহরের গনিপুর গ্রামের মনির মিয়ার বাড়ির মোঃ রুহুল আমিন মিয়ার মেজ ছেলে।
জানা গেছে, শনিবার সন্ধায় নাজিম হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন দ্রুত চৌমুহনীর কলেজ রোডের রাবেয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর ধরা পড়লে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে রেপার করে ডাক্তাররা। রাতে অবস্থার অবনতি হয়ে সদর হাসপাতালের ডাক্তাররা তাকে ঢাকায় প্রেরন করেন। ভোরে নাজিমের স্বজনরা তাকে ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়। নাজিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রোবাবর সন্ধ্যা নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে জানতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবাসিক মেডিকেল অফিসার অসিম কুমারের সরকারী মোবাইলে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। এ নিয়ে নোয়াখালীতে সরকারী হিসেবে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হিসাব থাকলেও বেসরকারী ভাবে চার জনের মৃত্যু হলো।
জেলা সিভিল সাজের্ন্ট অফিস জানান, গত ২৪ ঘন্টা ১৭জন র্ভতি হয়েছে এ পর্যন্ত ৪১৮ জন নোয়াখালীতে চিকিৎসা নিয়েছে, তার মধ্য ৫৬ নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে র্ভতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares