শিরোনাম:
বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা বেগমগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফল নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্বে মিজান ও সুমন ভৌমিক চন্দ্রগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে সংখ্যালঘুরা বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট এনামুল হক খান দোলনের সঙ্গে লক্ষ্মীপুর জেলা বাজুসের সাক্ষাৎ চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসায় নতুন সবক ও দোয়া অনুষ্ঠিত

শবে বরাতের তারিখ জানা যাবে ১৭ এপ্রিল

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৩, ২০১৯
  • 533 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

পবিত্র শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তির অবসান ঘটাতে আগামী ১৭ এপ্রিল আবারও বৈঠক হবে।
শনিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এদিন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির তিন ঘণ্টার বৈঠকেও কোনও সিদ্ধান্ত না আসায় আবারও বৈঠকের ঘোষণা দেওয়া হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তির প্রেক্ষাপটে শনিবার মুফতি আব্দুল মালেকের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটি আগামী ১৭ এপ্রিল বৈঠক করে শবে বরাতে তারিখ নির্ধারণ করবে।
গত ৬ এপ্রিল বাংলাদেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। ওইদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ২১ এপ্রিল দিবাগত রাতে শবে বরাত পালন করা হবে বলে জানান।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শবে বরাতের তারিখ ২১ এপ্রিল নির্ধারণ করা হলে ভিন্ন দাবি তোলে মজলিসু রুইয়াতিল হিলাল নামের একটি সংগঠন। সংগঠনটির দাবি ৬ এপ্রিল বাংলাদেশের আকাশে শাবন মাসের চাঁদ দেখা গেছে। তাই ২০ এপ্রিল শবে বরাত পালনের দাবি জানান তারা।
সুত্র :  আজকালের খবর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares