শিরোনাম:
চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে মুড়ির বস্তার আড়ালে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, অটোরিকশাচালক আহত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা

নোয়াখালীতে তাবলিগের ১৪ সদস্যকে অচেতন করে চুরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৮, ২০১৯
  • 570 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর কবিরহাটে তাবলিগ জামাতের ১৪ জন সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা অসুস্থ তাবলিগ জামাতের ১৪ জন সদস্যকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, গত দুই দিন আগে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৫ জন সদস্য এখানে আসে। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে ভাতের সঙ্গে পাতলা ডাল খেয়ে সবাই অচেতন হয়ে পড়ে। এ ঘটনায় তাবলিগ জামাতের ময়মনসিংহের রুবেল নামে এক সদস্য পলাতক রয়েছে। পুলিশ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ ঘটনায় ভুক্তভোগী তাবলিগ জামাতের সদস্যরা জানান, পলাতক রুবেল তাদের জামাতের সফর সঙ্গী ছিল। সে গতকাল রাতে সবাইকে ভাতের সঙ্গে ডাল খাইয়েছিল। সে ডালের সঙ্গে অচেতন হওয়ার মত কোনো দ্রব্য খাইয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা তাদের। পলাতক রুবেল তাবলিগ জামাতের সাদ গ্রুফের সদস্য বলে দাবি করেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares