শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নোয়াখালীতে মারা যাওয়া ইতালি প্রবাসীর করোনা পজিটিভ

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১১, ২০২০
  • 517 Time View

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মারা যাওয়া ইতালি প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শনিবার (১১ এপ্রিল) সকালে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

সিভিল সার্জন জানান, ওই প্রবাসীর মরদেহ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। ফলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় তার দাফন হবে।

তিনি আরও জানান, ওই প্রবাসীর পরিবারের ২৯ জন সদস্যকে সোনাইমুড়ী অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আনা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকায় নেয়ার পথে ওই প্রবাসী মৃত্যু হয়। এ ঘটনায় তার বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের ইতালি প্রবাসী ওই ব্যক্তি গত মাসে দেশে ফেরেন। কিছুদিন আগে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে স্থানীয় পল্লী চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে চিকিৎসা চলে। গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।ড়

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares