শিরোনাম:
লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা বেগমগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ বাজারে ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াখালীর আন্ডারচরে সেভেন স্টার একাডেমির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন লক্ষ্মীপুরে প্রথম সফরে পানিসম্পদ মন্ত্রী: ‘অপরাধে ছাড় নয়’ বেগমগঞ্জে জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বাজি ধরা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ছুরিকাঘাতে নিহত তরুণ জীবন দেব, তবুও হার মানব না: লক্ষ্মীপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনা শনাক্ত সেই যুবককে ঢাকায় প্রেরণ

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২০
  • 579 Time View

বিশেষ  প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনাভাইরাসে ৩২ বছর বয়সী এক যুবক শনাক্ত হয়েছে। ওই যুবক ঢাকায় থাকতেন। তিনি (৭ এপ্রিল) রামগঞ্জের নিজ বাড়িতে এসেছিলেন। শনিবার রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার। আজ (১২ এপ্রিল) রবিবার করোনা শনাক্ত সেই যুবককে ঢাকার কুয়েত মৌত্রী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ওই যুবকের শরীরে করোনা শনাক্তের পর রবিবার সকাল থেকে পুরো লামচর ইউনিয়নকে লকডাউন করা হয়। সেখান থেকে কোন মানুষ প্রবেশ কিংবা বের হতে পারবেনা। সার্বক্ষণিক প্রশাসনের তত্বাবধায়নে থাকবে ইউনিয়নটি।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গাফফার জানান, সম্প্রতি ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্রগ্রামের বিআইটিআইডি তে পাঠানো হয়েছে। নমুনার ফলাফল পজেটিভ আসে। তিনি এতোদিন তার বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলো। আজ রবিবার সকালে তাকে ঢাকায় কুয়েত মৌত্রী হাসপাতালে প্রেরন করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares